জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি- ঢাকা-জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র নেতা কর্মীরা।

 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বেবিস্ট্যান্ডে জেলা বিএনপির নেতা কর্মীরা এসে সমবেত হতে থাকে, পরে পুলিশ এসে বিক্ষোভ সমাবেশে বাধা দেয়। বাধা পেয়ে নেতারা শান্তিকুঞ্জ মোড়ে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

 

এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহামন জিন্নাহ।

 

এসময় বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক ও শ্রমিকদল নেতা একে এম মনিরুল হক, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ঈমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *