সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাগড়া হঠাৎপাড়া তিনমাথা এলাকায় রুবেল হোসেন নামের এক প্রভাবশালী ব্যাক্তি সরকারি রাস্তা ও দামি ৫টি গাছ দখল করে ইট দিয়ে প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে।
জানা যায়, বাগড়া হঠাৎপাড়া তিনমাথা এলাকায় হঠাৎপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে ইসলামী আন্দোলনের কুসুম্বি ইউপির সাধারণ সম্পাদক রুবেল হোসেন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তার জায়গা ও ৫টি দামি ইউক্যালিপটাস গাছ দখল করে।
এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ, বিভিন্ন আলোচানা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাযায়, দীর্ঘদিনের এই সরকারি রাস্তা ও গাছগুলো দখল করে রুবেল তার ক্ষমতার প্রভাব দেখানোর জন্য এই কাজ করছে। ৫টি গাছের মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে। সে এতোটাই প্রভাবশালী যে, প্রভাব বিস্তারের জান্য তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে বেধড়ক মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “কিছুদিন পুর্বে রুবেলের বাড়ীর পাশে খোকা নামের একজন তার বিরুদ্ধে কথা বলায় তাকে বেধড়ক মারধর করে। পরে এলাকাবাসীর চাপে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে সমাধান হয়। রাস্তা ও গাছ দখলের কথা বলে কে রুবেলের হাতে মারধরের স্বীকার হবে তাই কিছু না বলে চুপ করে আছি”।
এ ব্যাপরে রুবেলের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, আমার কেউ কিছু করতে পারবে না। আমি সরকারি লোকজন নিয়ে জায়গা মাপ দিয়ে প্রাচীর নির্মান করছি এবং গাছগুলো যা করার আমি তাই করবো। তোমারা দেখি কি করতে পার।
এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, বিষয়টি আমার জানা নেই, এইমাত্র শুনলাম যদি সরকারি রাস্তা ও গাছ দখল করে তাহলে অতিদ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
