Home দেশের খবর ঢাকা নাগরপুরে ৫ম দিনে টিকা নিয়েছেন ২১৬ জন, মোট ৪২৬

নাগরপুরে ৫ম দিনে টিকা নিয়েছেন ২১৬ জন, মোট ৪২৬

0
79

নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি: নাগরপুরে গত বৃহঃপতিবার (১১ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন ৪২৬ জন। চতুর্থ দিনে ১৩০ জন বিগত ৩দিনের তুলনায় ভ্যাকসিন গ্রহিতার সংখ্যা ছিল তুলনা মুলক অনেক বেশি।

 

প্রথম দিন ৫০ জন, ২য় দিন ৬০ জন ও ৩য় দিনে ৭০ জন দিয়েছেন। প্রথম ৪ দিনে ভ্যকসিন গ্রহন করেছেন ৪০উর্দ্ধ বয়সী বিভিন্ন ইউপি চেয়াম্যান, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও রাজনীতিবীদরা।

 

৪০ বছরের উপরের যে কেউ জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নিয়ে উপস্থিত হয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে।

 

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। বাড়িতে বসেও মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্টেশন করতে পারবেন।

 

দেশ ও জাতির সুরক্ষায় আমাদের সকলের টিকা নেয়া প্রয়োজন। নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলেন মোঃ শাহীদুল ইসলাম অপু টিকা নিলেন। ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হতে হবে। ভয় পাওয়ার কিছু নাই এর কোন পার্শ্ব প্রতিত্রিয়া নাই। এতে উপকার ছাড়া অপকার নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 

ডা. রোকনুজ্জামান জানান, পঞ্চম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাগসিন গ্রহন করেছেন ২১৬ জন। মোট পাঁচ দিনে ৪২৬ জনকে দেয়া হয়েছে।

 

কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে নাগরপুরে ৯ হাজার ৫৯০টি ভ্যাকসিন এসেছে এগুলো ডাবল ডোজ করে। এই ভ্যাকসিন ৪ হাজার ৭৪৫ জনকে দেওয়া যাবে। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছে।

 

১ মাস পরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে। প্রথম সারির করোনা যোদ্ধাদের ক্ষেত্রে ১৮ বছরের উর্ধ্বে হলেই টিকা দিতে পারবে। তবে এ ক্ষেত্রে টিকা কেন্দ্রে গিয়ে ম্যানুয়েলের মাধ্যমে রেজিস্টেশন করে নিতে হবে। বর্তমানে এ্যাপস এ ৪০ বছরের নিচে কাউন্ট করছে না, তবে এটাও ঠিক হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here