শাহজাদপুরে ডিবির অভিযানে ২২ জুয়াড়ি আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২২ জুয়াড়ি আটক করা হয়েছে। এসময় আটককৃত জুয়াড়িদের কাছ থেকে নগদ ১ লক্ষ ১১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালিয়াদহ চর থেকে জুয়া খেলা অবস্থায় ২২ জুয়াড়িকে আটক করা হয়েছে।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, আটককৃত জুয়াড়িদের ডিবি পুলিশ মঙ্গলবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জুয়াড়িদের বুধবার (১০ ফেব্রুয়ারি) শাহজাদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আটককৃতরা যথাক্রমে- দরগাহপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ঠান্ডু মিয়া (৫০), বড় মহারাজপুর গ্রামের মৃত মকবুলের ছেলে রেজাউল (৩০), মৃত কুরবান আলীর ছেলে আব্দুস সামাদ (৪২), বাবু চানের ছেলে মকবুল (৩৫),বায়েজ উদ্দিনের ছেলে খোকন জাকির (৩৫),হজরত আলীর ছেলে ইদ্রিস আলী (৩৫), বাবু চাঁনের ছেলে বুদ্দু (৩০)।

 

ছোট মহারাজপুর গ্রামের আব্দুল আজিজ হক ফকিরের ছেলে জুয়ার বোর্ড মালিক সাইফুল ইসলাম (৩৫), মৃত মিনহাজ উদ্দিনের ছেলে শাহআলম (৩৬), মৃত বাবর আলী সরকারের ছেলে উজ্জল (৩০), নুরই সরদারের ছেলে গোলাম আজম (৩৫), মো: নাজিবর রহমানের ছেলে জিয়া (৩৫), রতনকান্দি গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে কালাম (৫৫), সৌখীন প্রামাণিকের ছেলে জনাব আলী (৩৭)।

 

নন্দলালপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে সামছাদ (৪০), মৃত আব্দুস সাত্তারের ছেলে শাহাদত (২৭), মৃত চাঁন শেখের ছেলে নজরুল ইসলাম (২৫), পুকুরপাড় গ্রামের মৃত জাদা খানের ছেলে ওসমান খানা (৩৮), যুগ্নীদহ গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩), হরিরামপুর গ্রামের জামাত আলীর ছেলে এমারত আলী (৩০), জিগারবাড়িয়া গ্রামের মোজাহার আলী সরকারের ছেলে মকবুল হোসেন (৩৫), বেড়াকুটিয়া গ্রামের পর্বত আলী প্রামাণিকের ছেলে জয়নাল আবেদীন (৪০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *