অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে, টাঙ্গাইলে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল এর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মীর মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ মাহমুদ হাসান। মেলায় উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, অধ্যাপক তরুণ ইউসুফ।
