নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চান নাগরপুরের মোকনা ইউনিয়নের তৃণমূল নেতা মোঃ শরিফুল ইসলাম শরিফ।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী। এলক্ষ্যে তিনি মোকনা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরছেন।
এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নিরলস প্রার্থী হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।
তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় মোকনা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ত্যাগী নেতা রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ। তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। তিনি লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় একজন ছাত্রলীগ কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে সরকারী এমএম আলী কলেজ শাখার সাবেক সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগেরও সাবেক সদস্য। তিনি নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
মোকনা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরিফ ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত সৈনিক।
তিনি মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশ মোকনা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও মোকনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে চলতি দায়িত্ব পালন করছেন। তিনি সন্ত্রাস , জঙ্গীবাদ ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতীক প্রত্যাশী মোঃ শরিফুল ইসলাম শরিফ এ প্রতিবেদক কে বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছিলাম।
ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজপথেই আছি। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চাই।
সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি
