শাহজাদপুরে কোভিড-১৯ টিকা প্রদানের উদ্বোধন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও করোনা কোভিড-১৯ টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার ( ৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ টিকাদান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান মেডিকেল অফিসার নাজনীন মমতাজ প্রমূখ।

 

এসময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান টিকাদান কার্য়ক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। শাহজাদপুরে প্রথম টিকা গ্রহণ করেন ডা: আজমল হোসেন।

 

ডা: আমিনুল ইসলাম উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শাহজাদপুর উপজেলার জন্য সর্বমোট ১ হাজার ৭৩৮ টি ভায়েল কোভিড-১৯ টিকা এসে পৌছেছে। যা শাহজাদপুরের ১৭ হাজার ৩৮০ জনের শরীরে প্রোয়োগ করা হবে।

 

তিনি আরও জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৩টি বুথের মাধ্যমে ১শ জনের শরীরে কোভিড-১৯ টিকা প্রয়োগ করা হবে। শাহজাদপুর উপজেলায় কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য এখন পর্য়ন্ত ৪০৮ জন অনলাইনে নিবন্ধন করেছেন।

 

মোট ১৯টি ক্যাটাগরিতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রথম ধাপে এই টিকা প্রয়োগ করা হবে। ৫৫এর অধিক বয়সী নাগরিক, মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সদস্য, সরকারী চাকুরীজিবীরা এই ক্যাটাগরিতে অগ্রাধিকার পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *