Home দেশের খবর শাহজাদপুরে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

শাহজাদপুরে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

0
109

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব গ্রামে গত ১ ফেব্রুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ৭ ফেব্রুয়ারি সকালে আনিছুর রহমান (৫৪) নামের একজন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

 

নিহত আনিছুর রহমান উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের বক্কার প্রামাণিকের ছেলে ও বর্তমান ইউপি সদস্য ছালাম মেম্বারের ভাই।

 

জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে গত ১ ফেব্রুয়ারি রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়।

 

এসময় ফালাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আনিছুর রহমান, গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

রবিবার ৭ ফেব্রুয়ারী আনিছুর রহমান মৃত্যুর কোলে ঢোলে পরে। তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন সহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ১ ফেব্রুয়ারী সংঘর্ষের ঘটনায় নিহত আনিছের ভাই ছালাম মেম্বার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আনিছুর রহমানের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আমরা তৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

এই ঘটনায় উল্টাডাব গ্রামের মৃত ওসমান গণির ছেলে মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (৫২) ও তার ছেলে মাসুদ রানা (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here