Home দেশের খবর শাহজাদপুরে শীতার্তদের কম্বল বিতরণ করলেন নবাগত মেয়র তরু লোদী

শাহজাদপুরে শীতার্তদের কম্বল বিতরণ করলেন নবাগত মেয়র তরু লোদী

0
91

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহজাদপুর পৌরসভা চত্বরে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জি: আবুল কালাম আজাদ।

 

আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র নাজমুল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ও ৩নং প্যানেল মেয়র সিলভী পারভীন মিঠু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আছাব আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু শামীম সূর্য, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আল মাহমুদ প্রামানিক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী শিকদার সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

 

উল্লেখ্য, শাহজাদপুর পৌরসভার মেয়র হিসেবে গত ২৪ জানুয়ারি দায়িত্বভার গ্রহন করেন নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী। দায়িত্ব গ্রহন করার পর থেকেই নাগরিক সেবার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here