চেক ডিজঅনার মামলায় টাঙ্গাইলে যুবলীগ সভাপতি মাখন গ্রেপ্তার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম মাখন (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত উপজেলার ভাররা গ্রামের আব্দুুস মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

রেজাউল ইসলাম মাখন বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডঃ আনিছুর রহমান হুমায়ুন।

 

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল কোর্টে দায়ের করা ১০ লাখ ৫০ হাজার ও ৩ লাখ ৫০ হাজার টাকা চেক ডিজঅনার দুটি মামলায় রায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আসামিকে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

 

গতকাল বুধবার (০৩ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার গল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন থানা পুলিশের এএসআই মোহাম্মদ এনামুল হক ও এএসআই মনিরুজ্জানসহ সঙ্গীয় ফোর্স।

 

এ ব্যাপারে থানা পুলিশের এএসআই মোহাম্মদ এনামুল হক জানান, চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কোর্টে আগামীকে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *