মির্জাপুরে বিএনপির সম্পাদক “নয়া” আর নেই

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া ইন্তেকাল করেছেন।

 

মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এই নেতা উপজেলার গোড়াই ইউনিয়নের টানা দুই বারের চেয়ারম্যান ও টানা তিনবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণজন রেখে গেছেন।

 

মঙ্গলবার বাদ আছর গোড়াই জমিদার বাড়ি মাঠে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *