নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে ‘গ্রাম হবে শহর’ স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী। এলক্ষ্যে তিনি মামুদনগর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরছেন।
এছাড়া শেখ হাসিনার স্বপ্ন-গ্রামকে শহরে পরিণত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।
তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় মামুদনগর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই ত্যাগী নেতা ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। ২০০১ সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আমলে বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন।
১/১১ এর সময় সামরিক জান্তার বিরুদ্ধে সচিবালয় ঘেরাও কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহণসহ এ সময়ে রাজপথে থেকে দেশরত্ন শেখ হাসিনার মুক্তির আন্দোলন কে বেগবান করেন। পরবর্তীতে তিনি ২০১২ সালে যুবলীগের রাজনীতিতে সক্রিয় হন।
এছাড়াও তিনি ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাওলানা ভাসানী হল শাখার সদস্য পদ লাভ করেন। ২০০৩-৪ সালে উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে একজন গর্বিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন ও ২০০৬ সালে ছাত্রলীগে সিনিয়র সহ-সভাপতি ও কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ লাভ করেন।
২০১৫ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় টিমের নির্দেশনায় টাংগাইল, মানিকগঞ্জ ও ঢাকা জেলার পৌরসভার নির্বাচনে প্রচারণা ও সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত হন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির সদস্য হিসেবে ঢাকা বিভাগ টাংগাইল-৬ ( নাগরপুর-দেলদুয়ার) অঞ্চলে দায়িত্ব প্রাপ্ত হন।
সর্বশেষ ২০২০ সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে কামরাঙ্গী চর থানার নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত হন। পরবর্তীতে তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য হিসাবে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব জানান, “মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।
এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।
