টাঙ্গাইল পৌর নির্বাচনের ফল বাতিলের দাবিতে ভাসানীর মেয়ের অবস্থান কর্মসূচি

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি এবং নির্বাচনের ফলাফল বাতিলের দাবি এনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

রোববার (৩১ জানুয়ারি) রাত ৭টা থেকে টাঙ্গাইল শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। কর্মসূচিতে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানু। রাত ৯টায় অবস্থান কর্মসূচি শেষ হয়।

 

বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচন ছিল একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিটি কেন্দ্রে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকলেও তাদের ইচ্ছেমতো ভোট গ্রহণ দেখাচ্ছে।

 

মাহমুদা খানম ভাসানী বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট জালিয়াতি, কারচুপি করে ফলাফর করেছে। আমরা এ নির্বাচন মানি না। টাঙ্গাইলবাসী পৌর নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ চায়। জনগণ ভোটাঅধিকার ফিরে পেতে চায়।

 

এ সময় অবস্থান কর্মসূচিতে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, হাসানুজ্জামিল শাহীন, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *