ধানের শীষ-জগ মিলে ৮১১৪, মাসুদের নৌকা একাই পেল ৯৪১৩ ভোট

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। এর আগে তিনি পরপর দুবার দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

 

টানা তৃতীয় বারের মতো এবার নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ধানের শীষের চেয়ে তিনি ভোট পেয়েছেন দ্বিগুণেরও বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

 

এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৭২৯ জন। তাদের মধ‌্যে ১৭ হাজার ৬৯০ জন ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

 

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারি ফল ঘোষণা করেন।

 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছে ৩ হাজার ৭০১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *