ভূঞাপুরে তৃতীয় বারের মতো মেয়র হলেন আ.লীগের মাসুদুল হক মাসুদ

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

 

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান।

 

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

 

ভূঞাপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ১৭ হাজার ৬৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *