সিরাজগঞ্জে এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে জাকির হোসেন শেখ (২৭) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যানচালক জাকির তার নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এনজিওর লোকজন ঋণের টাকা পরিশোধের জন্য ভ্যানচালক জাকিরকে চাপ দেয় এবং সন্ধ্যার মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দিয়ে চলে যায়।

 

এ ঘটনার পর সন্ধ্যায় নিজ ঘরের ডাফের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জাকির। এ সময় বাড়িতে তার স্ত্রী-সন্তান কেউ ছিলেন না। বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে জাকিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

 

জাকিরের মৃত্যর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসির দাবি উক্ত এনজিও’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হোক যেন জাকিরের মত আর কাউকে এভাবে প্রান দিতে না হয়।

 

তারাশ থানার ওসি ফজলে আশিক জানান, কিছুদিন পূর্বে জাকির একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নেন কিন্তু তারপর তিনি নিয়মিত ভাবে ঋনের টাকা দিতে পারেনি।

 

ঋণ দাতারা বারবার চাপ দেন টাকা পরিশোধ করার জন্য কিন্তু জাকির টাকা পরিশোধ না করতে পারায় এবং অভাবের তারনায় আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *