সিরাজগঞ্জ প্রতিনিধি: যদি করি সেচ্ছায় রক্তদান, বেঁচে যাবে অসহায় রোগীর প্রাণ এই স্লোগান নিয়ে প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (পি.বি.ডি.এস) সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি ) সকাল নয়টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাবলিক লাইব্রেরীতে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শুরু হয়।
পরে দুপুর দুইটার দিকে উপজেলা পাবলিক লাইব্রেরীতে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম শহিদুল্লাহ সবুজ। আলোচনা সভায় কেক কাটা ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল শুভেচ্ছা জানান প্রত্যয় ব্লাড ডোনেশন স্বেচ্ছাসেবক কর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাংবাদিক রফিক মোল্লা, সাংবাদিক রাজ্জাক রাজ, ডিএসবি শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক কর্মী আবু ইউসুফ খান, তমা খাতুন, রাকিব মোল্লা, এম এম শাহাদত হোসেন, শারমিন খাতুন, আতাউর রহমান, সাজু শেখ, হিরণ, এস কে জয়, খোকন, হাসান, শুভ, আরিফ, আজিজ, খাদিজা, লোকমান হোসেন, আব্দুর রহিম, সাইদুর আহমেদ, নুরে আলম ও আবু কাশেম সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীরা।
