উল্লাপাড়ায় ট্রাকচাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় ফরহাদ আলী (৪৯) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বগুড়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদের বাড়ি উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের হরিশপুর গ্রামে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সরকার জানান, দুপুরে হাটিকুমরুল গোলচত্বরে পাবনা থেকে আসা একটি ট্রাক পথচারী ফরহাদ আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

 

এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক শাহীন হোসেনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *