চট্টগ্রাম সিটি নির্বাচন: বিপুল ভোটে এগিয়ে নৌকার রেজাউল করিম

নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগণনা চলছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।

 

এর আগে ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলা-গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিং-সতা, প্রাণহানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর, বর্জনসহ নানা অনিয়মের অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।

 

বুধবার রাত পৌনে ৮টায় পাওয়া ফলাফলে দেখা গেছে, ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে নৌকা প্রতীক নিয়ে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৬৭ হাজার ৩৭৪ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৮ হাজার ২৫০ ভোট।

 

এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে ভোটকে উৎসবমুখর বলা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারাও বলছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে।

 

সকাল ৯টায় নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *