চট্টগ্রামে নৌকার কেন্দ্র সচিবকে কো’পাল বিএনপি কর্মীরা

(ফাইল ফটো)

 

নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের কেন্দ্র সচিবকে বিএনপি কর্মীরা কু’পি-য়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা গেছে, চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়স্থ গ্রিন সাইন স্কুল কেন্দ্রে যান নৌকার কেন্দ্র সচিব শাহাবুদ্দিন সান্টু (৪৫)। এ সময় সেখানে ছাত্রদল-যুবদলের ২০-২৫ জনের একটি দল ধা’রালো অ-স্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কু-পি-য়ে জ’খম করে। এতে সান্টু গুরুতর আহত হন।

 

আহত শাহাবুদ্দিন সান্টুর ছোট ভাই আব্বাস উদ্দিন বলেন, ‘চান্দগাঁও এলাকার চিহ্নিত স’ন্ত্রা’সীরা ধানের শীষের শ্লোগান দিতে দিতে প্রকাশ্যে অ- স্ত্র নিয়ে কেন্দ্রে ঢোকেন। ’

 

তিনি বলেন, ‘এ সময় তারা পেছন থেকে শাহাবুদ্দিন সান্টুর মাথায় আ’ঘাত করলে তিনি পড়ে যান। দ্রুত পুলিশ এসে র’ক্তা’ক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

 

এ ঘটনায় ইলিয়াস নামে আরো একজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে তারা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র- চট্টগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *