Home দেশের খবর ঢাকা মধুপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মধুপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

0
87

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- আসন্ন ৩০ শে জানুয়ারি তৃতীয় ধাপের পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার দুই কাউন্সিলর প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

 

রবিবার (২৪ শে জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মধুপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. করিম।

 

কাউন্সিলর প্রার্থীরা হলেন; মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন ভূঁইয়া ও টেবিল-ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সামসুজ্জামান ওরফে জামান।

 

মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, “দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নিজস্ব ওয়ার্ডে মিছিল করছিলেন। এজন্য তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনী বিধি পালনে সতর্কও করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here