Home জাতীয় বাইডেনের বিজয়ে গণতন্ত্রের জয় হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাইডেনের বিজয়ে গণতন্ত্রের জয় হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

0
152

নজর২৪, ঢাকা- যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ভাইরাসের ভারতীয় ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিনন্দন জানান।

 

বাংলাদেশের কাছে প্রায় ২০ লাখ ভ্যাকসিন হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমরা আনন্দিত, বাইডেন কাল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এতে গণতন্ত্রের জয় হয়েছে। আমরা খুবই খুশি। আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই উনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।’

 

আব্দুল মোমেন বলেন, ‘আরেকটি সুখবর হলো, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি প্যারিস অ্যাগ্রিমেন্টে ফিরে গেছেন। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। আমরা বিশেষভাবে উনাকে এজন্যও ধন্যবাদ জানিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here