Home আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

0
170

আন্তর্জাতিক ডেস্ক- ভারতে করোনা ভাইরাসের টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রে এ তথ্য জানা যায়।

 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, করোনার টিকা কোভিশিল্ড তৈরির কারখানা সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুরে সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।

 

আনন্দবাজার জানিয়েছে, সেরামের টিকা তৈরির এই কারখানা পুণের মঞ্জরি এলাকায়। একশ একরেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির ১ নম্বর টার্মিনালের সংলগ্ন এসইজেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।

 

তবে এতে ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড টিকার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি। যেখানে টিকা উৎপাদিত হয় সেখানে থেকে মঞ্জরির ওই ভবনটি কয়েক মিনিট গাড়ি দূরত্বে অবস্থিত বলে জানিয়েছে এনডিটিভি।

 

ভারতজুড়ে বিপুল পরিমাণ কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া চলমান অবস্থায় সেরাম ইনস্টিটিউটে আগুন লাগায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here