Home দেশের খবর ঢাকা মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

0
89

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় বোনকে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে।

 

নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে।

 

সুলতানা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

পুলিশ জানায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্য়ায়ে শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here