শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মেীলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের ছোট ভাই সঞ্জিত কয়রার হাতে রঞ্জিত কয়রা নামে বড় ভাই নিহত হয়েছেন।

 

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর চা বাগানের ঝর্ণা টিলা দক্ষিণ লাইনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছোট ভাই সঞ্জিতকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

স্থানীয়রা জানান, মোবাইল দিয়ে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সঞ্জিত ও রঞ্জিতের নব্য বিবাহিত বৌ পরবর্তীতে দু ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সঞ্জিত কয়রার দা’দিয়ে রঞ্জিত কয়রার গলায় আঘাত করলে রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘাতক সঞ্জিত কয়রাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’সহ আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *