নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১শত মুক্তিযোদ্ধাদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, প্রকল্প ব্যস্তয়ন কর্মকর্তা মো. আবু বকর, সাবেক কমন্ডার মো. সুজায়েত হোসেন।

 

এ সময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সরকারের সু-দৃষ্টি সব সময় আছে। সরকারের পক্ষ থেকে আপনাদের শীতবস্ত্র দিতে পেরে নিজকে ধন্য মনে করছি।

 

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *