শাহজাদপুরে আল-কোরআন প্রেমী স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয়জন ব্যাতিক্রমী স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সবুজ বিপ্লবের উদ্দোক্তা ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান হিরোক।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধায় পৌর শহরের দ্বারিয়াপুর পাটারি পট্টিতে কামরুল হাসান হিরোকের ব্যাক্তিগত অফিসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী।

 

আরো বক্তব্য রাখেন, পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আ:লীগ নেতা কেএম নাছির উদ্দিন, সবুজ বিপ্লবের উদ্দোক্তা ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান হিরোক, জনদুর্ভোগ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ ও আলোচিত মহিয়ষী নারী হোসনে আরা।

 

উল্লেখ্য, মহিয়ষী নারী হোসনে আরা দীর্ঘ ২০ বছর যাবৎ পথে পথে ঘুরে আল্লাহ’র নাম ও পবিত্র ধর্মগন্থ্য আল কোরআনের বিভিন্ন আয়াত সংবলিত পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল থেকে সেই অংশটুকু ছিড়ে সংরক্ষণ করেন। যার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক ওয়ালে ভাইরাল হয়েছে এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন হয়েছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ২ হাজারের অধিক মৃত মানুষকে বিনামূল্যে দাফন কাফন সম্পন্নকারী মো: পাশা শেখ, বিনামূল্যে আল কুরআন শিক্ষা দানকারী রুপপুর বায়তুস সালাম জামে মসজিদের মোয়াজ্জেম মো: দাউদ, মরিয়ম খাতুন ও কোহিনুর বেগম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহান শাহ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল ইসলাম, শাহজাদপুরের প্রিন্টিংপ্রেস মালিকরা, শাহজাদপরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

বক্তাদের আলোচনায় উঠে আসে যে, “বিস্মিল্লাহির রহমানির রাহিম, আল্লাহু সর্বশক্তিমান” ও আল কুরআনের আয়াত সমূহ ধর্মপ্রাণ মুসলমাদের কাছে অধিক প্রিয়। তাই আয়াত সমূহের সন্মান রক্ষার্থে পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট ও হ্যান্ডবিলে লেখা হতে বিরত থাকার আহবান করা হয়।

 

কারণ এগুলো বেশিরভাগ সময়ই রাস্তায়, ড্রেনে ও আবর্জনায় পরে থাকে এবং মানুষের পায়ে পদদলিত হয়। আল কোরআনের সন্মান রক্ষার্থে প্রিন্টিং প্রেসের মালিকগণও এই বিষয়ে একমত পোষণ করেন। এবং তাঁরা আয়াত গুলোর মর্যাদা রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন জানান।

 

আলোচনা অনুষ্ঠান শেষে আল কোরআন প্রেমী মহিয়ষী নারী হোসনে আরা, জনদুর্ভোগ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *