শেরপুরে খেলাধুলায় নিষেধ করায় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে সাবরিনা মনি প্রথা (১১) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ভারেরা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ভারেরা গ্রামের হাদিউল ইসলামের মেয়ে। সে ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবরিনা মনি প্রথা ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতেই অবস্থান করে সে। প্রথার বড় বোন সানজিদা ইয়াসমিন পিংকি ও তার বাবা প্রথাকে বাড়ির বাহিরে খেলাধুলা করতে নিষেধ করায় সে অভিমান করে তাদের বসত ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন প্রথাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *