নবনির্বাচিত আইনজীবী সমিতিকে ঝালকাঠি সাংবাদিক ক্লাবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি- ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপির মনোনীত আইনজীবী বান্ধব কমিটি নির্বাচিত হওয়ায় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি একেএম মোতালেব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

উল্লেখ্য, ২০২১ সালের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়ন ক্রয় করলেও নির্ধারিত সময়ে তা দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির টানা ৯ বারের সভাপতি নির্বাচিত হয়েছেন পি.পি এ্যাড আব্দুল মান্নান রসুল ও টানা তিন বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পি.পি এ্যাড আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু।

 

দক্ষ নীতিবান বিচক্ষণ এ দুই আইনজীবী নেতার নেতৃত্বে ফের ঝালকাঠি আইনজীবী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *