মাটি সরাতেই বেরিয়ে এলো যুবকের অর্ধগলিত লাশ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলার মুরাদপুর মহাসড়ক সংলগ্ন খাল থেকে অজ্ঞাত (৩৬) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

১৮ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহাসড়কে ফোর লেন নির্মাণের কাজ চলছে। এসময় শ্রমিকরা মাটি সরাতে গেলে অর্ধগলিত মৃতদেহটি বের হয়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে ৩০-৩২ বছর বয়সী যুবককে হত্যা করে খালের মধ্যে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। মৃতদেহে পচন ধরায় কেউ চিনতে পারছে না। উদ্ধারের পর মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *