Home খেলাধুলা শাহজাদপুরে বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শাহজাদপুরে বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0
131

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট- এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকালে উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ক্রিকেট এ্যাসোসিয়েশন এর সভাপতি মারুফ হাসান সুনাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক মাসুদুল হাসান মাসুদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

 

২৮ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় বাঘাবাড়ী টাইগার্স একাদশ বনাম পোরজনা সূর্য তরুন একাদশ অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ১০৯ রানে জয়লাভ করে বাঘাবাড়ী টাইগার্স একাদশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here