প্রকৌশলী শহিদুল ইসলাম জীবন এর জন্মদিন আজ

নিজন্ব প্রতিবেদক: আজ ১৭ ই জানুয়ারি ২০২১ ইং, রোজ রবিবার সিরাজগঞ্জ জেলা ইঞ্জিনিয়ার’স ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি, যুবলীগ নেতা জনাব প্রকৌশলী শহিদুল ইসলাম জীবন এর ৩০ তম জন্মদিন। ১৯৯১ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের সদামারা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাবা মরহুম পাশান প্রামাণিক ও মাতা মোছাঃ অজিফা খাতুন এর সর্ব কনিষ্ঠ সন্তান।

 

শহিদুল ইসলাম জীবন ২০০৬ সালে বড় ধুনাইল উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি, ২০১০ সালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ২০১৪ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বি,এস,সি ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

 

 

বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল গ্রুপ কোম্পানীতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। প্রকৌশলী শহিদুল ইসলাম জীবন ছাত্র জীবন থেকেই রাজনীতি করে আসছে। সর্বশেষ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৭ম কংগ্রেস কেন্দ্রীয় খাদ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এবং বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

 

জন্মদিন সম্পর্কে তার অভিমত, পরিবারের সাথে ভালো কিছু সময় কাটানো, রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়া তেমন কোন প্ল্যান নাই। তিনি আরও বলেন আগামীতে সুযোগ পেলে যুবলীগ কে আরো শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলবো। রাজনীতির সাথে যুক্ত থেকেও ভাল কিছু করা সম্ভব।

 

এলাকায় নেতৃত্ব দেওয়া সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন সময় হলে অবশ্যই দেখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া ও ভালবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *