নৌকার ৮ গুণ ভোট পেয়ে জয়ী ধানের শীষের প্রার্থী

নজর২৪, হবিগঞ্জ- হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জিতেছেন বিএনপির হাবিবুর রহমান মানিক। তিনি আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়ে জিতেছেন।

 

ভোটের ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহা নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৫৬ ভোট।

 

অপর বিদ্রোহী বীর মুক্তিযোদ্বা শাহ মো. মুসলিম জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪৯ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে শ্রীধাম দাশ গুপ্ত ৬০৮ ভোট পেয়েছেন। ফলে নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির হাবিবুর রহমান মানিক।

 

মাধবপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *