Home আলোচিত ভোটে জিতেই খু’ন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

ভোটে জিতেই খু’ন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

0
133

নজর২৪ ডেস্ক- পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছু’ রিকা’ঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নি’হত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটান ঘটে।

 

নি’হ’ত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্ব’ন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।

 

স্থানীয়রা জানান, নির্বাচনে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘ’র্ষ হয়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ছু’রিকা’ঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল গুরু’তর আ’হত হন।

 

আশং’কাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম মৃ’ত ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কাউন্সিলর নিহত হওয়ার পর দু’পক্ষের মধ্যে সংঘ’র্ষ চলছে।

 

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, সংঘ’র্ষ এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতা’য়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here