নলছিটিতে আলোচিত রুম্মান হত্যা মামলা সিআইডিতে

নিজেস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় চাঞ্চল্যকর রুম্মানকে গলাকেটে হত্যার সঠিক তদন্ত ও প্রকৃত খুনীকে চিহ্নিত করতে মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে অর্পন করা হয়েছে।

 

আলোচিত এ হত্যার ঘটনা ও হত্যা পরবর্তী সময়ে আসামী গ্রেপ্তার করতে না পারার কারনে নলছিটি থানার তৎকালীন ওসিকে ষ্টান্ড রিলিজের পর উর্ধতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) নলছিটি থানার পরিদর্শক রুম্মান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম তালুকদার তদন্ত সিআইডিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

 

অন্যদিকে রুম্মানের মা-বাবাকে আড়াল করে তড়িগড়ি করে দায়েরকৃত হত্যা মামলাটির বাদী মিঠু বিশ্বাস এবং স্বাক্ষী আজিজ বিশ্বাস ও আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত খুনী বেড়িয়ে আসবে বলে এজাহার নামীয় কয়েক আসামীর পরিবার এক সংবাদ সম্মেলনে দাবী করেছে।

 

এছাড়া পরিকল্পিত এ হত্যার মামলায় নিরপরাধ কিছু মানুষকে প্রতিহিংসামূলক ভাবে শুধুমাত্র হয়রানি করতে আসামী তালিকাভূক্ত করায় আসামীর সংখ্যা ২২জন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

 

এলাকার নিরপেক্ষ একাধিক সূত্রমতে, গত ৩ জানুয়ারি সন্ধ্যার পর রাত সাড়ে ৭টায়১০/১২জন সন্ত্রাসী নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে সত্তার বিশ্বাসের কলেজ পড়ুয়া পুত্র ও দপদপিয়া ব্রীজের টোল আদায়কর্মী রুম্মান বিশ্বাসকে গলাকেটে হত্যা করে। ঘটনার পরের দিন রুম্মান বিশ্বাস চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে নলছিটি থানায় ২২জনকে আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করে।

 

আলোচিত এ হত্যা মামলাটি তদন্তে ঝালকাঠি সিআইডিতে হস্তান্তরের পর এবার মুলহত্যাকারী ও হত্যার আসল কারন বেড়িয়ে আসবে বলে এলাকাবাসী মতব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *