গোপালপুরে মরহুম মুজিবুর রহমানের স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মরহুম মুজিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে ঝাওয়াইল বাজারে, ঝাওয়ান ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো.শাহজাহান আলী এর সভাপতিত্বে,

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক।

 

আরো উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইউব, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.শফিকুল ইসলাম শফিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন ও ধন্যবাদান্তে ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *