সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরে বাস ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত বাসের যাত্রী একজন জামাল উদ্দিন (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজন নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্টো ব-১১-২২০১) ও ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৪-৭৭৫১) সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হয়।
এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শেরপুর ফায়ার এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান।
