নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-বারিন্দা-মির্জাপুর (জেড ৪০০৮) সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার বিকালে নাগরপুরের বটতলায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
জেলা সড়ক ও জনপথ অফিস সূত্র বলছে, এ রাস্তার রক্ষনাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৫৩১ টাকা। এ কাজের বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ।
