Home দেশের খবর গোপালপুরের মাস্ক ফেরিওয়ালা কমরেড হাবিব মণ্ডল

গোপালপুরের মাস্ক ফেরিওয়ালা কমরেড হাবিব মণ্ডল

0
102

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কোভিট ১৯ বা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই গোপালপুরের জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যে সর্বদাই প্রচার চালিয়ে আসছেন ও মাস্ক বিতরণ করে আসছেন কমরেড হাবিব মণ্ডল।

 

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো.হাবিব মণ্ডল মাস্ক বিতরণ করতে করতে মাস্ক ফেরিওয়ালা নামে পরিচিতি পান।

 

তার সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে, কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সাংগঠনিক সম্পাদক মো.জাহিদ হোসেন খান এর অনুপ্রেরণায়, নিজ অর্থায়নে পরিবারের সকল সদস্য এর সহযোগিতায় মাস্ক বানিয়ে, একটি ব্যাগে ভরে গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়কে জনসাধারণ, দোকানদার, রাস্তার চলমান মানুষ, শ্রমিকদের মাঝে মাস্কগুলি বিতরণ করে থাকি। তাতেই পরিচিত হয়ে গেলাম মাস্ক ফেরিওয়ালা।

 

তিনি আরো জানান, এখন পর্যন্ত ২৫শো মাস্ক বিতরণ করা হয়েছে, এবং যতদিন পর্যন্ত করোনা মহামারী বাংলাদেশ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত আমার এই মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here