রংপুরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

সাইফুল ইসলাম মুকুল, রংপুর প্রতিনিধি: রংপুরে সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম তিতাস (৪৫) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহি বাস ও ট্রাকের ওভারটেকিংয়ের সময় দূর্ঘটনায় এ হতাততের ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহন তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে ওভারটেকিংয়ের সময় একটি পণ্যবোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে করে বাসের সুপারভাইজার তিতাস ঘটনাস্থলে নিহত হন।

 

এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত তিতাসের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি এবং পরবর্তীতে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিতাস মিঠাপুকুর জায়গীরহাটের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাসের সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *