Home কৃষি, অর্থ ও বাণিজ্য অবশেষে আমদানির চাল খালাস শুরু

অবশেষে আমদানির চাল খালাস শুরু

0
82

হিলি প্রতিনিধি- শুল্কায়ন মুল্য ও আদেশ জটিলতা কাটিয়ে উঠে অবশেষে গত তিনদিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টা থেকে বন্দরে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়।

 

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ৩১টি ট্রাকে ১ হাজার ২৬৯ টন চাল আমদানি হয় যা বন্দরে আটকা ছিল। যার কারণে আমদানি কারকদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এসব চাল দেশের বাজারে প্রবেশ করলে চালের বাজার কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

 

হিলি স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, বন্দর দিয়ে গত তিনদিন ধরে আমদানিকৃত চালগুলো কিছু আইনি জটিলতা থাকার কারণে ছাড়করণ করতে পারিনি । বিষয়টি সমাধান হয়েছে বন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। আগামীতে যেসব চাল আসবে সেগুলো নিয়ে আর কোন সমস্যা হবেনা।

 

বন্দর দিয়ে দুজন আমদানিকারক চাল আমদানি করেছেন একজন আমদানিকারক ৪২৫ মার্কিন ডলার মুল্যে সেই মুল্যেই সেটি শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে। অপর আমদানিকারক ৩৫৬ মার্কিন ডলার মুল্যে চাল আমদানি করেছেন সেটি ৩৭০ মার্কিন ডলার মুল্যে শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here