দেশের সবচেয়ে বড় বালিয়াটী জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলেছে দেশের সবচেয়ে বড় আয়তনের মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটী জামিদার বাড়ি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ জমিদার বাড়ি সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য বিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এর ফলে বালিয়াটী জমিদার বাড়িতে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটী জমিদার বাড়ির পরিচারক মো. ইব্রাহিম নিশ্চিত করেছেন।

বালিয়াটী জমিদার বাড়ির প্রধান কর্মকর্তা গ্যাস কিলন টেকনেশিয়ান সঞ্চয় বড়ুয়া বলেন, করোনা দুর্যোগের কারণে এ বছরের ১৯ মার্চ থেকে বালিয়াটী জমিদার বাড়ি বন্ধ ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশে গত বুধবার সকাল থেকে দেশের সবচেয়ে বড় এ প্রাসাদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আগের মত অনেক লোক একসাথে প্রবেশ করার সুযোগ থাকবেনা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *