Home দেশের খবর প্রেসক্লাব নান্দাইলের আয়োজনে পিঠা উৎসব

প্রেসক্লাব নান্দাইলের আয়োজনে পিঠা উৎসব

0
77

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাব চত্বর এ উপলক্ষে ক্লাব সদস্যদের পদচারণায় মুখরিত ছিল, রাত ১০টা পর্যন্ত চলে উৎসব।

 

এতে অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্য্য, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন, বিএমএর সভাপতি ডাঃ মতিউর রহমেন ভূইয়া, নান্দাইল ডায়াবেটিক হসপাতালের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ আলি আফজাল খান, সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ।

 

পিঠ উৎসবে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা পিঠা স্থান পায়। পরে ভাঁপাপিঠা, চিতইপিঠা, পাটিসাপটা, নকশীপিঠা, গোলাপ ফুল পিঠা, মচমছিয়া পিঠা,মালা পিঠা অতিথিদের হাতে তুলে দেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here