Home দেশের খবর শেরপুরে আদিবাসী কোচ সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ

শেরপুরে আদিবাসী কোচ সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ

0
97

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রত্যন্ত আদিবাসী নৃ-গোষ্টির অর্ধ শতাধিক দুস্থ কোচ সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

১০ জানুয়ারী বোরবার সকালে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ এর শেরপুর জেলা শাখার আয়োজনে জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের প্রত্যন্ত খলচান্দা কোচ পাড়া গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এসময় স্থানীয় শিক্ষক পরিমল কোচের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন ডিভাইন উপদেষ্টা কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি রাশেদুজ্জামান, সংগঠনের সভাপতি সোহাগি আক্তার, সাধারণ সম্পাদক ইমন খান, সাংবাদিক সুরুজ্জামান প্রমূখ। এসময় স্থানীয় কোচ নেতৃবৃন্দ ও ডিভাইন এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here