কাদের মির্জাকে প্রশংসায় ভাসালেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক- বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

 

মূলত নিজ এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি ও নানা অসংগতি নিয়ে কথা বলেছেন। মির্জা কাদেরের এমন অকপট মন্তব্যে অনেকেই মির্জা কাদেরের প্রশংসা করেছেন। সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

 

আসিফ আকবর এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আজব দেশে আছি আমরা…এই দেশে মিথ্যাবাদীকে মিথ্যুক বলা যাবে না/পাগলকে পাগল বলা যাবে না/লুটেরাকে ডাকাত বলা যাবে না/ চোরকে চোর বলা যাবে না/মামলা হয়ে যাবে। মামলা এখন মুড়ির মোয়া। পুরো জাতি মামলাবাজে পরিণত হয়েছে। থানায় মামলা করে বাদী বসে থাকে বাসায়। অপরাধী না হয়েও যার নামে মামলা হয় তিনি দৌঁড়ে বেড়ান কোর্টের বারান্দায়, রাষ্ট্র হয় বাদী। আজব আইন।’

 

তিনি আরও বলেন, ‘এই দেশে নন মেট্রিক জনপ্রতিনিধি সর্বোচ্চ সম্মানিত নাগরিকদের চারিত্রিক সনদ দেয়। অফিসার মামলার চার্জশিট দেয় একতরফা। বিজ্ঞ বিচারকের কাছে মামলা যেতে যেতে এমন গিট্টু লাগে সেই মামলা চলতেই থাকে বছরের পর বছর।

 

এদেশে সত্য কথা বললে উদ্ধত মনে করে।/এদেশের মানুষ ব্যস্ত শুধু আমার আমার নিয়ে।/ নিজ স্বার্থে মতের মিল না হলে কাছের বন্ধুরা শিয়াল কুকুর হায়েনার মত বন্ধুর মাংস খুবলে খায়।/এর মধ্যেও কিছু সত্যবাদী মামলা হামলার তোয়াক্কা না করে এগিয়ে যায়।

 

দেশের ক্রান্তিকালে এরাই ক্রান্তিবীর…জনাব আবদুল কাদের মীর্জা তেমনি একজন…/মিথ্যা যুগের সত্যবান বীর আপনি…আপনাকে বিপ্লবী সালাম…’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *