শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন সভাপতি বুলেট সম্পাদক সোহেল

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: ঐতিহ্যবাহি শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (০৯ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট (কালেরকন্ঠ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল (যুগভেরী)।

 

শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপক চন্দ্র বনিক ও সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী নার্গিস আক্তার।

 

নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন (বাংলাদেশ প্রতিদিন), কাওছার ইকবাল (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন (খোলাচিটি), এম এ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ (আলোকিত বাংলাদেশ)।

 

দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী (দিনের শেষে), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলানিউজ২৪.কম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ (বাংলাদেশ বেতার), এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ আলী, সরফরাজ আলী বাবুল, আ.ফ.ম আঃ হাই ডন, আব্দুর রব, সনেট দেব চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *