শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বীর প্রতীক এর স্বরণে মুক্তিযুদ্ধে মরহুমের কৃতিত্বপূর্ণ অবদান ও কর্মময় জীবন নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপরে নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বীর প্রতীক এর ২২ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠানে তাঁর রনাঙ্গণের সাথী বীর মুক্তিযোদ্ধা,সুধীজন, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক এবং মরহুমের স্বজনরা এতে উপস্থিত ছিলেন।
নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানোর রহমান আকন্দ, মরহুমের ছেলে এ কে এম খায়রুল বাসার, নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীক, সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা মুক্তুল হোসেন মাস্টার,সাংবাদিক আলম ফরাজি প্রমূখ।
প্রেসক্লাব নান্দাইলের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক অরবিন্দ পাল অখিল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মরহুমের নাতী হাফেজ তানভির হাসান।
পরে নান্দাইল সামাজিক উদ্যোগ(নাসাউ)’র আয়োজনে বীর প্রতীক আব্দুল জব্বারের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নান্দাইল মডেল থানা মসজিদের ইমাম মৌলানা ফখর উদ্দিন।
