ঝালকাঠিতে শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শিতবস্ত্র বিতরণ

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠাঁলিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শিতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। গত বুধবার (৩০ডিসেম্বর) রাতে কাঠাঁলিয়া উপজেলার বিভিন্ন স্থান ঘুরে শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।

 

জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিনাপানি বাজার, বাসষ্ট্যান্ড, তালতলা বাজার ও আমুয়া সরদার পাড়া এলাকার এসব অসহায় ও শীতার্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের গায়ে শিতবস্ত্র জড়িয়ে দেন ফাতিহা ইয়াসমিন।

 

এ সময় তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুরক চন্দ্র রায়, ওসি (তদন্ত) প্রবাস চন্দ্র, শৌলজালিয়া উনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের মানুষকে আরো কিছু মানুষকে শিতবস্ত্র দেয়া হবে। এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি। প্রসংগত, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *