Home দেশের খবর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শেরপুরে আনন্দ র‌্যালি

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শেরপুরে আনন্দ র‌্যালি

0
68

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে গণতন্ত্রের বিজয় দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামীলীগ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজ গেইট এলাকা থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়রপ্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট।

 

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা ডাঃ শরাফত আলী, যুবলীগ নেতা আব্দুল মতিন, আব্দুর রহমান রুমান, মোশারফ হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, কৃষকলীগ নেতা হাসানুর রহমান আলাল, ডাঃ এসআরডি আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, তানভীর রহমান পাপ্পুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here