Home জাতীয় বাংলাদেশের অর্থনীতি আগামী বছরও ভালো যাবে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি আগামী বছরও ভালো যাবে: অর্থমন্ত্রী

0
139

নজর২৪ ডেস্কঃ ‘করোনার কারণে চলতি বছর খুব চ্যালেঞ্জিং ছি’ বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপরও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা খুব ভালো করেছি। আমি মনে করি এখনও আমাদের করোনা শেষ হয়নি।’

 

‘করোনা শুরু হওয়ার পর আমরা যেভাবে মোকাবিলা করেছি তাতে মোটামুটিভাবে তুলনামূলক একটা ভালো অবস্থানে আছি। আমরা একইভাবে চিন্তা করবো আমাদের অর্থনীতিটা আগামী বছরও ভালো যাবে।’

 

বুধবার (৩০ ডিসেম্বর) অর্থনৈতিকবিষয়ক এবং ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

 

অর্থমন্ত্রী হিসেবে তার প্রত্যাশার বিষয়ে মুস্তফা কামাল বলেন, ‘আমি সবসময় ভালোটাই প্রত্যাশা করি। সবাই ভালোভাবেই জানেন ২০২০ সালে সারাবিশ্ব বিশ্বব্যাংক, আইএমএফ প্রকিউরমেন্ট করেছে সারাবিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় চার ভাগ কমে গেছে।’

 

তিনি বলেন, ‘আমি মনে করি এখনও আমাদের করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পর আমরা যেভাবে মোকাবিলা করেছি এবং মোটামুটিভাবে তুলনামূলক আমরা একটা অবস্থানে আছি। আমরা একইভাবে চিন্তা করব আমাদের অর্থনীতিটা আগামী বছরও ভালো যাবে। আমাদের সর্বক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। পৃথিবীর যেকোনো দেশে দেখবেন তাদের সার্বিকভাবে নিম্নগতি। আমরা যেহেতু ভালো আছি, আশা করি আমাদের আগামী বছর ভালো যাবে।’

 

মন্ত্রী আরও বলেন, ‘কালকের পরই নতুন বছর, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যাশাগুলো আল্লাহতালা পূরণ করবেন এবং আমাদের জীবন আরও সাবলীলভাবে অগ্রসরমান হবে সেটাই আমার প্রত্যাশা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here